1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।২ সেপ্টেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ নামে ট্রাক শ্রমিকের ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ও বাসের চালক।সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক শ্রমিক রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের ট্রাক চালক মো. মুন্নাফ ও ঢাকার সাভার উপজেলার নয়ানগর কুন্দ্রা এলাকার সেলফি বাসের চালক মো. নুর হোসেন।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক রফিক শেখের মৃত্যু হয়।এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাক চালক মুন্নাফ ও বাসের চালক নুর। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও বাসকে থানা হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park