1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

 

হত্যা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।ডিবির সূত্র জানিয়েছে, আরাফাত গত পাঁচ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ খবর আসে গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন। সেই মোতাবেক সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি। এখন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ও জানায় সূত্রটি।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park