1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে নদীতে ডুবে ৩য় শ্রেণীর ছাত্র শাওন সরকার নিখোঁজ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

আমিনুল হক নান্টু।।বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই।পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম।এ রিপোর্ট লেখা পর্যান্ত সন্ধা ৬ টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park