1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

উপজেলা নির্বাচনে ভোটের হার ৩৬ শতাংশ : ইসি আলমগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

 

আফজাল আহমেদ।।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। যার মধ্যে ইভিএমে ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ।বৃহস্পতিবার (৯ মে) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।তিনি জানান, বুধবারের (৮ মে) নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়।সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়।সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।ইসি আলমগীর বলেন, ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড় ভাবে দেখার সুযোগ নেই।তবে বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা।কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা কমিশনের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park