1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

শেখ হাসিনার দিল্লিতে অবতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অবতরণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।এদিকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা তার বোন শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক। তাই তাঁর রাজনৈতিক আশ্রয়ের দরকার নেই।এদিকে ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।একটি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারযোগে ঢাকা ক্যানটনমেন্টের দিকে যান। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। এরপর তারা ভারতে চলে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park