1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

মহিউদ্দিন নিজস্ব প্রতিনিধি।।বগুড়ার শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৯ মে) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।এর আগে সকালে শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মারা যাওয়া দম্পতিরা হলেন নন্দীগ্রাম উপজেলার নিমগ্রামের হেফজুল ও তার স্ত্রী আফরোজা।তারা আড়িয়াবাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।হেফজুল ওই এলাকায় ভাড়া থেকে কাঠের ব্যবসা করতেন।অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলাম বলেন,সকালে আমার অন্য ভাড়াটিয়াদের কাছে শুনে ওদের ঘরে গিয়ে দেখি দুজনেই ছটফট করছে।পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এখন এর মধ্যে তাদের মধ্যে কী যে হয়েছে তা জানি না।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, হেফজুলের স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন।বৃহস্পতিবার সকালে হেফজুল বাজার করে নিয়ে বাসায় এসে দেখেন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন।এরপরই তিনি আশপাশের লোকজনকে ডাকেন।এ সময় তার স্ত্রীর হাত ও পায়ের তালুতে মেসেজ করার সময় তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি জানান,  মরদেহ ময়নাতদন্ত করা হবে।প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park