1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ ২৭ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে।স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) ভোর থেকে মুহুর্মুহু চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরারফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় নিহত যোগ করলে গত ৯ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জন। দখলদারদের বর্বরতায় আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ওই এলাকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) ভোরে মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।সংবাদমাধ্যমটি বলছে,মধ্য গাজার পার্শ্ববর্তী মাগাজি এবং নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং একটি ইউএনআরডব্লিউএ গুদাম বোমা হামলায় চালায় ইসরায়েল। এতে নয়জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে আরও দুই ব্যক্তিকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হবে।প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park