
শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুর জেলার সখিপুরের চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন মোল্যা টেস্ট পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের খরচ উপহার হিসেবে দিয়েছেন নগদ অর্থ।রোববার (২২নভেম্বর) বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির পক্ষে শিক্ষার্থীদের হাতে ফরম পূরণের খরচের অর্থ তুলে দেন তার বড় ভাই মোঃ আবুল কালাম মোল্যা।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন আহমেদ-সহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের খরচ উপহার হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। সভাপতির এ উদ্যোগ আমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে সভাপতির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, টেস্ট পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নিয়েছেন এডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন মোল্যা।