1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

মেহেদি হাসান বাপ্পি।।আর্তমানবতার সেবা এবং সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে খুলনায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩” সংগঠনটির ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর ওমর ফারুক শিশু সদন (এতিমখানা) ও হাফিজিয়া মাদ্রাসায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক, বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামান। প্রধান সমন্বয়ক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর জোন চেয়ারপারসন, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং ‘দৈনিক ফলাফল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ক্লাব পরিচালক লায়ন শাহবাজ জামান।অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব সব সময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সহায়তার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এসব উদ্যোগ তৃণমূল পর্যায়ে মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।খুলনা সফরে আসা লায়ন নেতা শেখ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় ওমর ফারুক শিশু সদন হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মো. ওমর ফারুক এবং উপাধ্যক্ষ হাফেজ মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি ও নাগরিক নেতা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৮ নম্বর ওয়ার্ড আমির মশিউর রহমান রমজান, খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা হাওলাদার, আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়নাল হক, সমাজকর্মী মো. সাইফুল্লাহ বাবু এবং সাকিব হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. হাছিব হাওলাদার, মেহেদি হাসান বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।খাবার বিতরণ শেষে এতিম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park