1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমী ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিংরুম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির প্রসঙ্গে তিনি বলেন, একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।আধুনিকায়নের আওতায় স্টেডিয়ামগুলোর গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার সুযোগ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের লক্ষ্যে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শুধু অংশগ্রহণ নয়, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সরকার। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক মোঃ সরফরাজ আহমদ সরফু সহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন, এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন করেন ও ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমী সামনে গাছের চারা রোপণ করেন”এবং বিকালে তিনি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে মৌলভীবাজারে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে ‘জয়েন্ট স্পোর্টস কাউন্সিল, মৌলভীবাজার’-এর অনুষ্ঠানে অংশ নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park