1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা শ্রীমঙ্গলে অপহরণের পর গণধর্ষণ-গ্রেপ্তার তিন সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি” লায়ন জিএম হাফিজুর রহমানকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা সম্মাননা স্মারক পেলেন শেখ মোস্তাফিজুর রহমান ও লায়ন খান আকতারুজ্জামান নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পরিবেশমন্ত্রীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বরগুনায় সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ খুলনার রূপসায় যু”বকের গু”লিবিদ্ধ লা”শ উ”দ্ধার. গুলশানে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের GAT Conclave অনুষ্ঠিত শোভনা ভূমি অফিসে কর্মকর্তার কক্ষে ‘দালাল’ বসে সরকারি কাজ করার অভিযোগ” নামজারি-খতিয়ান সবই নিতে হয় দালালের মাধ্যমে

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি” লায়ন জিএম হাফিজুর রহমানকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও এড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম হাফিজুর রহমান (এমজেএফ)-কে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব।বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে লায়ন জিএম হাফিজুর রহমানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সংগঠনের অপর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা ও শিক্ষা বিস্তারে লায়ন জিএম হাফিজুর রহমানের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরেন।বক্তারা বলেন, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, তা প্রশংসনীয়। তার এসব কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনায় অন্যদের অনুপ্রাণিত করবে।সম্মাননা স্মারক প্রদানকালে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া এবং জনসম্মুখে তুলে ধরা গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।সম্মাননা গ্রহণকালে লায়ন জিএম হাফিজুর রহমান (এমজেএফ) বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার যে সুযোগ পেয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, সমাজসেবা ও শিক্ষা বিস্তারে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park