
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ভবনে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী শেখ মোস্তাফিজুর রহমান এবং লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।মঙ্গলবার অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের জোন চেয়ারপারসন এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী জনাব শেখ মোস্তাফিজুর রহমান-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।একই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)-কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত এ সম্মাননা প্রদানকে সংগঠন, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।সম্মাননা স্মারক গ্রহণকালে শেখ মোস্তাফিজুর রহমান ও লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)-এর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।