
দিগন্তর রিপোর্ট।। লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের GAT Conclave অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক, পিএমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, পিএমজেএফ এবং GAT Area Leader লায়ন কাজী সাইফুল ইসলামসহ লায়ন্স নেতৃবৃন্দ।অনুষ্ঠানের বিশেষ এক বৈঠকে ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক, পিএমজেএফ, পিআইডি বালক্রিশনা বুরালোকটি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ অংশগ্রহণ করেন।বৈঠকে লায়ন্স ইন্টারন্যাশনালের কার্যক্রম, নেতৃত্বের বিকাশ, সদস্য বৃদ্ধি ও সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন।