1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই : ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা খুলনা মহনগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন ফুলতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে কসাই আনিসের ২১ দিনের কারাদণ্ড টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

খুলনায় ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

ইসলামী ব্যাংকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মহানগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।ইসলামী ব্যাংক গ্রাহক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মো. শফিকুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ব্যাংকের গ্রাহক হারুন অর রশীদ, কাজী মাহফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, রবিউল আলম বাদল, মো. ইমামুল শেখ, হায়দার আলী নিরু প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময়ে ব্যাংকটিকে অস্থিতিশীল করে তোলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।২০১৭ সালে এস আলম গ্রুপের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের পর থেকেই ব্যাংকটি দীর্ঘস্থায়ী সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ব্যাংকটির পুনর্গঠনের উদ্যোগ নিলেও বর্তমান সময়ে একটি স্বার্থান্বেষী চক্র ব্যাংক প্রাঙ্গণে নানা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্যাংকটির সুশাসন ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অবিলম্বে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের জোর দাবি জানান বক্তারা।বক্তারা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে উত্থাপিত ৭ দফা দাবি মেনে নেওয়া না হলে সাধারণ গ্রাহক ও অংশীজনদের নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সাধারণ মানুষ যেভাবে রাজপথে রক্ত দিয়েছে, প্রয়োজনে ব্যাংক রক্ষা ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে সেই আন্দোলন কঠিন থেকে কঠিনতম করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park