1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা খুলনা মহনগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন ফুলতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে কসাই আনিসের ২১ দিনের কারাদণ্ড টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান

ফুলতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে কসাই আনিসের ২১ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি এবং ফ্রিজে সংরক্ষিত মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে লাল করার অভিযোগে আনিস মোল্লা নামে এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফুলতলা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে জব্দ করা মাংসের গুণগত মান পরীক্ষা করেন ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোল্লা পরাগ ইমাম।অভিযানে সহযোগিতা করে ফুলতলা থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আনিস মোল্লাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযানকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য নিরাপত্তা, মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সেক্রেটারি এনামুল হোসেন পারভেজ ভূঁইয়া, সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। একই অভিযোগে ফের ব্যবস্থা, বাজারজুড়ে আলোচনা অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আনিস মোল্লার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া ও জরিমানা করার তথ্য রয়েছে। এরপর আবারও একই ধরনের অভিযোগে অভিযান ও দণ্ডের ঘটনায় ফুলতলা বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে—আগে ব্যবস্থা নেওয়ার পরও একই ধরনের অভিযোগে আবারও কেন তাকে আইনের আওতায় আসতে হলো? সংশ্লিষ্টদের মতে, বাজারে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে নিয়মিত তদারকি, খাদ্যপণ্যের মান যাচাই এবং কার্যকর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park