1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আট মাস ধরে বিচারকাজ চলার পর আজ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রিসভার সদস্য হিসেবে ওবায়দুল কাদের ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনকে সহিংসভাবে দমনের জন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন।

প্রসিকিউশনের দাবি, অভিযুক্তদের জ্ঞাতসারে ও সংশ্লিষ্টতায় সাধারণ জনগণের ওপর ব্যাপক ও পরিকল্পিত হামলা চালানো হয়। এসব হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হন।

প্রসিকিউশন আরও অভিযোগ করেছে, এই আন্দোলনে দলের সহিংস অবস্থান ও পদক্ষেপ নিতে বাহাউদ্দিন নাছিম সহায়তা করেছিলেন। অন্যদিকে, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ এবং হত্যা ও সহিংসতার খবর প্রচারে বাধা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন মোহাম্মদ আলী আরাফাত।

যুবলীগের নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন নিখিলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, নিখিল নিজে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিলেন।

অন্যদিকে, সশস্ত্র ক্যাডারদের জড়ো করা এবং হামলার সমন্বয়ের জন্য ছাত্রলীগের সাদ্দাম ও ইনানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park