1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

খুলনা ফুলতলা থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।। খুলনার ফুলতলা থানায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। শনিবার ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি ফুলতলা থানায় আকস্মিক পরিদর্শনে করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার সরকার ওমর ফারুক জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খুলনা মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মারগুব তৌহিদসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park