1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের কেক কাটার মধ্য দিয়ে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের প্রথম সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সদস্যদের উপস্থিতিতে কেক কেটে প্রথম সভার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। তিনি খুলনা বিভাগের সাংবাদিকদের স্বার্থরক্ষা ও দক্ষতা উন্নয়নে ক্লাবের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন কার্যকরী সভাপতি শাহবাজ জামান, সাধারণ সম্পাদক মামুন রেজা হাওলাদার, মো. নাজমুল হুদা, জোবায়ের ইসলাম অলি, এ জে রানা, এস এম মমিনুর রহমান, সোহানা খান, জুলিয়ান জয়, মো. মোশারফ হোসেন, মো. আলমগীর হোসেন, আশিকুর রহমান, রাসেল মিনা, এমডি মাহমুদুর রহমান, আব্দুস সালাম ও সোনিয়া তালুকদার প্রমুখ।

সভা শেষে উপস্থিত সদস্যরা খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবকে একটি আধুনিক, দায়িত্বশীল ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ, মতবিনিময় সভা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park