1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

হজ ব্যবস্থাপনা প্রতিবারই উন্নত করছি: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

 

মাহিন খান।।হজযাত্রীদের জন্য যে ব্যবস্থাপনা সেটা সরকার প্রতিবারই উন্নত করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ ব্যবস্থাপনা ভবিষ্যতে আরও ‍উন্নত করা হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা এবং হজযাত্রীদের দোয়া কামনা করি।বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এখন ঘরে বসে আমরা হজের সব কাজ সম্পন্ন করতে পারছি। এটা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে। আগামীতে স্মার্ট বাংলাদেশ হবে, তখন হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরও বাড়বে।এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, হজযাত্রীদের সুবিধার জন্য আশকোনা হজক্যাম্প এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে একটি আন্ডারপাস করে দেওয়া হবে। এতে হজযাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করেন তিনি।বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার জন্য সৌদি আরব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, ১৯৮৪ সালে তিনি প্রথম ওমরা করেন এবং ১৯৮৫ সালে প্রথম হজ করেন। প্রতিবারই গিয়ে যে যে সমস্যা দেখেছেন সেটা সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা এসব বিষয়ে তাকে গুরুত্ব দিয়েছে।হজযাত্রীদের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে শেখ হাসিনা বলেন, জেদ্দা বিমানবন্দরে আমরা ছাউনি ভাড়া নিয়েছি। আমি দেখেছি, আগে সেখানে কষ্ট হতো। সরকারে এসে আমি আলাদা জায়গার ব্যবস্থা করি। এখন আর জেদ্দা বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয় না।প্রধানমন্ত্রী হজযাত্রীদের কাছে বাংলাদেশ, এদেশের জনগণ এবং মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে দোয়ার অনুরোধ জানান। সরকার যেন হজযাত্রীদের সেবায় আরও ভূমিকা রাখতে পারে সেই দোয়াও চান সরকারপ্রধান।আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে বুধবার দিনগত রাত তিনটায় সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এ বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজারের বেশি হাজী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজব্রত পালিত হতে পারে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park