1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আজ খুলছে অফিস আদালত, চলবে নতুন সময়সূচিতে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

 

দিগন্তর ডেস্ক।। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুন) থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে এদিন অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।পরিবর্তিত সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়।এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়।নতুন সূচি অনুযায়ী, রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।দেশে একসময় অফিস চলতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বুধবার থেকে আবারও আগের সেই সূচিতে ফিরছে অফিস সময়।নতুন নিয়মে বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ব্যাংকেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংকে লেনদেন হ‌য়ে আসছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংকের লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে। এর আগে গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।ওই নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী—তাদের অনেকে এক-দুদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park