1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার : গতকাল ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর আয়োজনে এবং কলেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় বৃক্ষ বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সহযোগী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর পরিচালক ডিস্ট্রিক্ট ডিজি টু এডভাইজার বিএনপি নেত্রী লায়ন এলিজা জামান।এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ লায়ন শেখ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট ও লায়ন্স ইন্টারন্যাশনাল গেট লিডার লায়ন খান আক্তারুজ্জামান-এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর উপদেষ্টা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।কলেজ এর অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম কে লায়ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন লায়ন ইন্টারন্যাশনাল গেট লিডার লায়ন খান আক্তারুজ্জামান-এমজেএফ।এ সময় প্রধান ও বিশেষ অতিথি সহ অন্যান্যদের দেখা যাচ্ছে এর পর গত দুই দিন ধরে প্রধান অতিথি পিরোজপুর তাঁর নিজ এলাকায় সরকারি এবং বেসরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, হাইস্কুল, কলেজ, স্কাউট, বিএনসিসি সহ ১৫ থেকে ২০ টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৩ হাজার গাছ বিতরণ করেন।বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক সানাউল্লাহ, মিসেস হাসনে আরা হক নাসরিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park