1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত, ১৭ বছর পর স্বপদে ফিরলেন অধ্যাপক তরিকুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

আলমগীর রানা।। দীর্ঘ ১৭ বছর পর খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে পুনরায় যোগদান করেছেন অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় নিয়মতান্ত্রিকভাবে তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব বুঝে নেন।জানা যায়, মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম সদস্য ছিলেন অধ্যাপক তরিকুল ইসলাম। কলেজটি প্রতিষ্ঠার পর তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবে অধ্যক্ষের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তার সততা ও দক্ষতায় অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি দৌলতপুরসহ সমগ্র খুলনা অঞ্চলে সুনাম অর্জন করে।কিন্তু ২০০৬ সালে রাষ্ট্রীয় পটপরিবর্তন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সময়ে অধ্যক্ষ তরিকুল ইসলামকে অন্যায় ও বেআইনিভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তার অপরাধ ছিল—ব্যক্তিগত জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জুলাই আন্দোলন পরবর্তী ফ্যাসিবাদী সরকারের পতনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে পুনরায় দায়িত্বে বসাতে চাইলে অধ্যাপক তরিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, অনিয়মতান্ত্রিকভাবে তিনি পদে বহাল হতে আগ্রহী নন।অবশেষে আদালতের আইনী প্রক্রিয়া সম্পন্ন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের হস্তক্ষেপে প্রশাসনিক জটিলতা কাটিয়ে আজ তিনি স্বপদে বহাল হন।দীর্ঘ ১৭ বছর পর অধ্যক্ষের পদে ফিরে আবেগাপ্লুত অধ্যাপক তরিকুল ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি হুইপ রকিবুল ইসলাম বকুলকে ধন্যবাদ জানান।বৃহস্পতিবার সকালে মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের এই আনন্দঘন অনুষ্ঠানে মহানগর ও দৌলতপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park