1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

খুলনা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনার নবাগত পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেছেন, অনলাইনভিত্তিক ভুঁইফোড় সাংবাদিকতা ও অপ-সাংবাদিকতা শুধু খুলনার সমস্যা নয়, এটি এখন সারা দেশের একটি বড় সমস্যা। এ ধরনের অপ-সাংবাদিকতা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন এবং সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল ২৫ আগস্ট বিকেলে খুলনা পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেন, অপরাধ সংঘটিতকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো অপরাধ আরও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত সাংবাদিকরা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে খুলনাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park