1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃআমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পালিত হয়েছে মানবতার মুক্তির সনদ, আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর পবিত্র বিলাদত ও আগমন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী (সাঃ)।​ আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হবিগঞ্জ রোডস্থ আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ক্যাম্পাস থেকে এক বিশাল ও নজরকাড়া মোবারক র‍্যালি বের করা হয়।নবীপ্রেমী ও আশেকে রাসূলদের ঢল নামা এই র‍্যালিতে মহানবী (সাঃ)-এর পবিত্র হাদিস সম্বলিত দৃষ্টিনন্দন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের কণ্ঠে উচ্চারিত ‘ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা’ ধ্বনিতে শ্রীমঙ্গলের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে এবং এক আধ্যাত্মিক আবহ ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা ক্যাম্পাসে এসে এক আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।উপজেলা তালামীযের সভাপতি শায়েল আহমদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা তোফাজ্জল হোসেন ইমন ও আরাফাত রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবিএম শামসুদ্দোহা খান, উপজেলা আল-ইসলাহ্-এর সভাপতি মাওলানা মোঃ মুজিবুর রহমান আল-মাদানী, মোঃ ফয়েজ উদ্দিন, মাওলানা মোঃ রাশিদ আলী, মাওলানা মোঃ জয়নাল আবেদিন, আবু সাঈদ মোহাম্মদ বেলাল, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম সালেহ্, আলী হোসেন এবং আব্দুর রহমান খান পাশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাঁর আগমন মানবজাতির জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত।উল্লেখ্য, পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রীমঙ্গলের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও খানকাভিত্তিক সংগঠনের পক্ষ থেকেও দিনব্যাপী মিলাদ মাহফিল, র‍্যালি ও দোয়ার মতো নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park