1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি ‎তালতলীতে পার্টনার স্কুল শিক্ষক ট্রেনিং অনুষ্ঠিত ‎তালতলীতে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক অভিনেত্রী রাইমা শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মো. আনোয়ার হোসেন সম্পাদক মামুন রেজা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মামুন রেজা

খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মামুন রেজা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।। সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব।শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কে সংগঠনের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির আত্মপ্রকাশ ঘটে।পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন নেতৃত্বের নাম। এতে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মামুন রেজা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি পেশাগত মানোন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।নবগঠিত কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সাংবাদিক ও সংগঠক শাহবাজ জামানকে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সকল সদস্যের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হবে। সেদিনই কমিটির অন্যান্য সদস্যদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park