1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শরীয়তপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।। শরীয়তপুরের ডামুড্যা পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আফজাল (৩১)। তারা সবাই ডামুড্যা পৌর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। হঠাৎ কুকুরটি পথচারী ও স্থানীয়দের ওপর আক্রমণ করে এবং একের পর এক কয়েকজনকে কামড়ে আহত করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের স্বজন ও স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, ‘কুকুরটি হঠাৎ করে মানুষকে তাড়া করে কামড়াতে শুরু করে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের বাইরে বের হতে ভয় লাগছে।আরেক বাসিন্দা হান্নান মিয়া বলেন, ‘কুকুরের কামড়ে শরীরে গভীর ক্ষত হতে পারে। সময় মতো ভ্যাকসিন না নিলে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। তাই বিষয়টি অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’আতাউর খন্দকার নামে আরেকজন বলেন, ‘একটি পাগলা কুকুরের কারণে একসঙ্গে এত মানুষ আহত হওয়া উদ্বেগের বিষয়। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিরাপদভাবে অপসারণের ব্যবস্থা করা।’ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park