1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

আন্তর্জাতিক ডেস্ক।।দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে অবস্থান করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

সফরকালে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দুই দেশের বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park