1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

ফুলতলায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও আড়াই লাখ টাকা লুটের অভিযোগে সংবাদ সন্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা বাজারের রফিক সড়ক সংলগ্ন পানবাজার এলাকায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর, নগদ টাকা লুট ও তিন ব্যবসায়ীকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বণিক কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ। লিখিত বক্তব্যে বলা হয়, গত বৃহস্পতিবার ফুলতলা বাজারের ‘মায়ের দোয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. শফিকুল ইসলামের ওপর ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায়। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্সে থাকা ব্যবসার মূলধনের নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুই ভাই বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ঘটনার প্রতিবাদে বণিক কল্যাণ সোসাইটি প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া টাকা উদ্ধার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে উপযুক্ত ক্ষতিপূরণ, হামলার পেছনে কোনো ইন্ধনদাতা থাকলে তাদের আইনের আওতায় আনা এবং বাজারে স্থায়ী পুলিশি টহল জোরদার করে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে সভাপতি এস রবিন বসু ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ, মানববন্ধনসহ কঠোর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাসসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park