1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনা মেডিকেলে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সক্রিয় নারী সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে রোকিয়া বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। ১১ মে গভীর রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রোকিয়া বেগম নিজেকে রক্তদাতা পরিচয় দিয়ে হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডে অবস্থানরত রোগীর স্বজনদের কাছে যান। তিনি কম্বল বিতরণের কথা বলে কৌশলে কয়েকজনের ওপর নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগীরা অসংলগ্ন আচরণ শুরু করলে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে পিসি মোঃ জাকির হোসেনে-এর নেতৃত্বে আনসার সদস্য জাহাঙ্গীর আলম, অনুপ বাড়ৈ ও মশিউর হোসেনের সমন্বয়ে গঠিত একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত নারীকে হাতেনাতে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত সামগ্রী প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃত নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করেন। তারা জানান, সময়মতো আনসার সদস্যরা এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতো। হাসপাতাল কর্তৃপক্ষও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park