1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা।।।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের বিশেষ উদ্যোগ, আন্তরিকতা ও নেতৃত্বে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রায় ৬০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করা,তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কুয়েটের ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগানো এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। তাঁর এ উদ্যোগে দীর্ঘদিন পর কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হওয়ার সুযোগ পান।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং কুয়েটের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি তাঁর বক্তব্যে দায়িত্ব গ্রহণের পর কুয়েটে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কুয়েটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।ভাইস-চ্যান্সেলর বলেন, “প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাঁদের মেধা, অভিজ্ঞতা, সাফল্য ও আন্তরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে পারে। কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।”সম্মেলনে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সম্মেলনের আয়োজন করায় তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, ভাইস-চ্যান্সেলরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কুয়েটের সম্পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করেছে। একইসঙ্গে তাঁরা কুয়েটের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।প্রাক্তন শিক্ষার্থীরা কুয়েটকে বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাঁদের অভিজ্ঞতা, মেধা ও সামর্থ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে কুয়েটের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নে চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি তাঁদের সঙ্গে কুয়েটের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park