1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনার খালিশপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক।। খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ বিদেশি অস্ত্রসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক যুবক বৈকালি বাজার এবি সিদ্দিক লেনের বাসিন্দা আ: খালেকের ছেলে।ডিবি’র উপ-পুলিশ কমিশনার মো: আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বৈকালী বাজার সংলগ্ন সিদ্দিক লেনে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park