1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনায় মেয়ে নির্জনাকে খু”নের অ”ভিযোগে বাবা আকাশ গ্রে”ফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

রাসেল মিনা।। খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে খুন করে বস্তায় ভরে ফেলে দেওয়ার ঘটনায় মেয়ের বাবা মোঃ আলীম হোসেন আকাশ ৪০ কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।শনিবার ১৮ জুলাই ২০২৬ দুপুর ২টা ৫০ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোডের বাসিন্দা।তদন্ত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে নিজ বাসায় কিশোরী নির্জনাকে খুন করা হয়। খুনের পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই নিঃ লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ও কেএমপি’র সদর থানা পুলিশের যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দিগ্ধ আসামি আকাশের অবস্থান শনাক্ত করে।র‌্যাব-৬ জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।এর আগে মা সীমা আক্তার কে পুলিশ ১০ জুলাই গ্রেফতার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park