1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ও প্রথমসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন আহমেদ, সাধারণ শিক্ষক সদস্য সেলিনা আক্তার, অভিভাবক সদস্য সাইজউদ্দিন মোল্লা।সভার শুরুতে নতুন কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং পাসের হার বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভাপতির বক্তব্যে মোঃ কামাল হোসেন মোল্লা বলেন, চরকুমারিয়া উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খল ও শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সবার সহযোগিতা প্রয়োজন।চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন তাঁর বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং কমিটির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এই সময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা, শহীদ জিয়া সৃতি সংসদ শরীয়তপুর জেলা সহসভাপতি মোঃ দাদন মোল্লা, শহীদ জিয়া সৃতি সংসদ শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন মোল্লা,শহীদ জিয়া সৃতি সংসদ শরীয়তপুর জেলা কমিটির সিনিয়র সদস্য মোঃ জামাল মোল্লা, সখিপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান মোল্লা, যুবদলের সিনিয়র নেতা মোঃ রতন মোল্লা,চরকুমারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক-দলের আহবায়ক মোঃ নজরুল মোল্লা-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park