1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: খুলনা অনলাইন প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা অনলাইন প্রেসক্লাব। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা এবং গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানানো হয়েছে।জানা যায়, এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিসহ কয়েকজন সাংবাদিক প্রতিদিনের মতো জাতিসংঘ পার্ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হঠাৎ তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক রকিবুল ইসলাম মতি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনার পর সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে সংবাদ পরিবেশনের স্বাধীনতা রুদ্ধ করা যাবে না। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।খুলনা অনলাইন প্রেসক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।খুলনা অনলাইন প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের ওপর যেকোনো হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।একই সঙ্গে খুলনার সর্বস্তরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সমাজকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে খুলনা অনলাইন প্রেসক্লাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park