1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনায় নিজ মেয়ে হত্যায় মা-বাবা গ্রেপ্তার! ১৬৪ ধারায় জবানবন্দী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা নগরীর বসুপাড়ায় ১৭ বছর বয়সী মেয়ে নির্জনাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে বাবা মো. আলীম হোসেন আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনার ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।ঘটনার পরপরই খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নিহতের বাবা আকাশকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি নিহতের বাবা আকাশের।তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় এবার মা শিমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞা সাবাদের এক পর্যায়ে মা শিমা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দী রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।অন্যদিকে বাবা আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মা শিমা জবানবন্দীতে কী স্বীকার করেছেন এবং বাবা আকাশ কী তথ্য দিচ্ছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জবানবন্দী, রিমান্ডের তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মামলার চার্জশিট দেওয়া হবে।এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মা-বাবা দুইজনের গ্রেপ্তারে ঘটনার রহস্য কিছুটা পরিষ্কার হলেও পুরো ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park