1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনা নিরালায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।। খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবাসিক এলাকার ৩ নং রোডের একটি ৭ তলা ভবনের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত স্থানে রাস্তার ওপর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ হত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park