1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সাভার থেকে আটিগ্রামের বহুল আলোচিত সন্ত্রাসী ফারুকের অন্যতম সহযোগী “বাইট্টা সফি” গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক:মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ অভিযানে আটিগ্রামের বহুল আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শফিকুল ইসলাম (৪০), ওরফে “বাইট্টা সফি”, গ্রেফতার হয়েছে।গত কাল রাত আনুমানিক ১.৩০ মিনিটে সাভারের কাঁচা বাজার আড়ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৪০) পিতা মৃত আব্দুল জলিল এবং মাতা মৃত আজেদার ছেলে। সে আটিগ্রামের আলোচিত সন্ত্রাসী ফারুক হোসেনের অন্যতম সহযোগী এবং আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার এস আই কামালের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের একটি যৌথ দল সাভারে অভিযান চালায় এবং শফিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে বহুল আলোচিত নাসির উদ্দিন ও তার পরিবারের উপর হামলার মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে আটিগ্রাম এলাকায় ফারুকের ছত্রছায়ায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত ছিল।গ্রেফতারের পর পুলিশ শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত আজ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং আগামীকাল তার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।এই গ্রেফতারের পর আটিগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park