1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনা ফুলতলায় এমসিএসকে তে একটি ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর ক্যাম্পাস এবং এর সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তরুণ ক্যাডেটদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়া দক্ষতা উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।এমসিএসকে কর্তৃপক্ষ ক্যাডেটদের মানোন্নয়নে যে ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, তা আমি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করছি” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমসিএসকে তে একটি ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মান উন্নয়নে খুব আন্তরিক বলে তিনি জানান।শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর ক্যাম্পাস পরিদর্শনের সময় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী এমসিএসকে ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।সেখানে প্রতিষ্ঠানের গার্লস উইংয়ের ক্যাডেটরা তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর এমসিএসকের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান, এসজিপি, এনডিসি, পিএসসি এক বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিমন্ত্রীকে প্রতিষ্ঠানের ইতিহাস, অবকাঠামো, একাডেমিক কার্যক্রম, আবাসিক জীবন, সহশিক্ষা কার্যক্রম এবং সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর ক্যাডেটদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে একটি ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।বক্তব্য শেষে ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ এবং ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ের প্রতীক হিসেবে প্রতিমন্ত্রী এমসিএসকে প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।এমসিএসকে কর্তৃপক্ষ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এই সফর এবং ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আন্তরিক আশ্বাসকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।প্রতিষ্ঠানটি মনে করে, এই উদ্যোগ ক্যাডেটদের সার্বিক বিকাশ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park