
তালতলী (বরগুনা) উপজেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে রাতের আঁধারে জনসাধারণের চলাচলের একমাত্র মাটির সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কুয়েত প্রবাসী বাবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম মৌরভী গ্রামে এ ঘটনা ঘটে। রাস্তাটি কেটে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের লোক ও কোমলমতি শিশুরা। “স্থানীয়রা জানান, ২৪ জুন সড়কের একাংশ কেটে ফেয়ে প্রভাবশালীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার পর ২৮ জুন দিবাগত রাতে সড়কের অবশিষ্ট অংশ কেটে ফেলে। এ ঘটনায় কুয়েত প্রবাসী বাবুলসহ কয়েকজনকে দায়ী করছেন স্থানীয়রা। “অভিযোগের বিষয়ে বাবুলের বাড়িতে গেলে তার আত্মীয় স্বজন বলেন, ‘মামলার ভয়ে আমরা রাতের আঁধারে ৮ থেকে ৯ শত টাকা খরচ করে রাস্তা কেটেছি।'””স্থানীয় বাসিন্দা ও মসজিদের ইমাম মোহাম্মদ এমাদুল হক (৫৮) এবং হুমায়রা (৩৫) বলেন,”এই রাস্তাটি আমরা বিগত বহু বছর যাবত ব্যবহার করে আসছি। আমাদের ১০-১২টি পরিবারের সদস্য, স্থানীয় মসজিদে ও ছোট শিশুদের মক্তবে যাওয়ার একমাত্র যাতায়াতের পথ এটি। দুই বছর আগে সরকারি উদ্যোগে এই রাস্তায় মাটির কাজও করা হয়েছিল এবং এ বছর রাস্তার কিছু কিছু ভাঙা স্থান মেরামত করা হয়।” ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে চলাচলের রাস্তাটি পুনরায় মেরামত করার দাবি জানিয়েছেন।”এ বিষয়ে অভিযুক্ত বাবুলের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার এক ভাতিজি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।রাতের আঁধারে সরকারি অর্থায়নে নির্মিত ও সংস্কারকৃত রাস্তা কেটে ফেলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।”ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “রাস্তা কাটার বিষয়ে ভুক্তভোগীরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আজ অবশিষ্ট অংশও কেটে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আমার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করার অনুমতি দেওয়া হবে।