1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সবুজায়নে দৃষ্টান্ত স্থাপন করছে কেএমপি: পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কর্মপরিবেশকে আরও স্বাস্থ্যসম্মত ও সবুজ করে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে ফলজ, ঔষধি ও বিরল প্রজাতির ফুলগাছের চারা রোপণ এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় কেএমপি পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় কেএমপি ইতোমধ্যে পুলিশ লাইন্স এলাকায় বিভিন্ন প্রজাতির মোট ৩২৬টি ফলজ ও ফুলগাছের চারা রোপণ করেছে। এর মাধ্যমে পুলিশ লাইন্সকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও নান্দনিক কর্মপরিবেশে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একইসঙ্গে জলজ প্রাণীর আবাস সংরক্ষণ এবং পুকুরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।কেএমপি সূত্র জানায়, পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যকর ও মনোরম কর্মপরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্ মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমানসহ কেএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও পরিবেশ-সচেতন পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয়ে কেএমপি’র এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park