1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে ৮ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটক আনোয়ার হোসেন এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ি থেকে মক্তবে পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে আনোয়ার হোসেন ওই শিশুকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে,নিজের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,মেয়েটিকে উদ্বার করে ডাক্তারি পরিক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park