
জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও দল থেকে বহিষ্কৃত নেতা ফারুকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১ জুন, ২০২৬) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, ফারুকের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র প্রদর্শন, জমি দখল এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।দৈনিক দিগন্তর পত্রিকার বিশেষ প্রতিবেদক তার বিরুদ্ধে নিউজ প্রচার করার সন্ত্রাসী ফারুক এর একাধিক অনুসারী অনলাইনে এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে তা এখনো চলমান রয়েছে এব্যাপারে প্রতিবেদক জয় ই মামুন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত, সহযোগীদের সনাক্তকরণ এবং অপরাধের নেপথ্যের মূল রহস্য উদঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এলাকাবাসীর দাবি, ফারুক দীর্ধদিন ধরে আটিগ্রাম এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। তার এই গ্রেফতার ও রিমান্ডের আদেশে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা। তারা এই চিহ্নিত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা এস আই আইউব জানান “আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধের নেটওয়ার্ক ও অবৈধ মাদক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”