1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

নীতিবান পুলিশ সদস্যের দায়িত্ব শুধু অভিযান নয়, সমাজ গঠনেরও অঙ্গীকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

 

রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একজন নীতিবান পুলিশ সদস্য ও অফিসারের দায়িত্ব কি শুধু মাদকসেবী ধরার মধ্যে সীমাবদ্ধ, নাকি মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট আছে কিনা তা দেখার মধ্যেই শেষ? সচেতন মহলের মতে, একজন আদর্শ পুলিশ সদস্যের দায়িত্ব এর চেয়েও অনেক বিস্তৃত ও গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞদের ভাষ্যমতে, পুলিশ শুধু অপরাধ দমনকারী বাহিনী নয়; বরং সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি। একজন সৎ ও নীতিবান পুলিশ কর্মকর্তা সমাজের দুর্নীতি প্রতিরোধ, নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত, নারী ও শিশু নির্যাতন বন্ধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।এছাড়াও, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্ঘটনা ও দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা, এবং জনগণের আস্থা অর্জন করাও একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করেন বিশ্লেষকরা।সচেতন নাগরিকদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চাই একজন পুলিশ কর্মকর্তাকে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে পুলিশ বাহিনীর সৎ, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা অপরিহার্য।

শাহবাজ খান (সম্পাদক) দৈনিক দিগন্তর

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park