1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মাগুরায় টিসিবির চাল খোলা বাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে একটি ইজিবাইক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

আকতার হোসেন বাবলু।। মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির চাল খোলা বাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে একটি ইজিবাইক। এ সময় ৪৩৪ কেজি সরকারি চাল জব্দ করা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কার্ডধারীদের চাল গোপনে বিক্রির অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে টিসিবির বরাদ্দকৃত চাল একটি ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয় লোকজন সন্দেহ করে গাড়িটি থামান। পরে তল্লাশি করে সরকারি চাল পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।চাল ক্রেতা হিসেবে পরিচয় দেওয়া মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস বলেন, “আমি মূলত বস্তা কিনতে এসেছিলাম। তখন ডিলার বাবু আমার কাছে চাল বিক্রির প্রস্তাব দেন। আমি ৩০ টাকা কেজি দরে চাল কিনেছি। তবে এগুলো সরকারি চাল ছিল, তা জানতাম না। ”অভিযোগের বিষয়ে টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “এগুলো গত মাসের জমে থাকা চাল ছিল।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “অনেক কার্ডধারী চাল নিতে চায় না, তারা টাকা চায়। তাই সেই চাল বিক্রি করেছি।”সরেজমিনে দেখা গেছে, ডিলারের গুদামে চাল বিক্রির খালি বস্তার পাশাপাশি চিনি ও তেলের মজুদও রয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার সঙ্গে ডিলারের বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে গরিবের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছেন। তারা দ্রুত ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি মালামাল নিয়ে কোনো ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park