1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বৃক্ষ নিধনের অভিযোগে খুলনা পিএমজির অপসারণ দাবিতে বাপার মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

 

এসকে জামান।। বৃক্ষ নিধনের অভিযোগে খুলনার পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা।রোববার সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বাপার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা এড. মো: বাবুল হাওলাদার তার বক্তব্যে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, খুলনা পিএমজি কার্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিনের পুরোনো ও পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু উল্টোভাবে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বৃক্ষ নিধনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তা কবির আহমেদকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park