1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ষ্ঠ প্রায়ণ দিবস ও প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ৭ মে বেলা সাড়ে ১২ টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহীন। বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর , হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ,আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ, মুন্নি আক্তার। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্য বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন।এ সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সুখ-দুঃখ হাসি কান্না উৎসব একে অপরের সাথে ভাগাভাগি করে নিবে এবং সাংবাদিক ঐক্য বজায় থাকবে বলে আমি আশাবাদী।তিনি আরো বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড থাকবে যার অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে ফান্ড বৃদ্ধিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park