1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনার দিঘলিয়ায় সাংবাদিক শামিমের উপর হামলা” পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।। খুলনার দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক এস.এম. শামীমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা জেলার সর্বস্তরের কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দৈনিক অনির্বাণ পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি ও “খুলনার খবর”-এর বার্তা সম্পাদক এস.এম.শামীম তার সহযোগী রানা মোল্লাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন। পথে দিঘলিয়া উপজেলার চৌরাস্তার মোড়ে পৌঁছালে মোটরচালিত ভ্যান নিয়ে অবস্থান করা উজ্জ্বল মোড়লের ছেলে উথান মোড়ল,যিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে, হঠাৎ পেছন দিক থেকে রানা মোল্লার টি-শার্ট ধরে টান দেয়।এ সময় রানা মোল্লার সঙ্গে উথান মোড়লের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উথান মোড়ল সাংবাদিক শামীমের সামনে এসে মোটরসাইকেল না থামানোর কারণ জানতে চেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তিনি শামীমের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় উথানের সঙ্গে থাকা অজ্ঞাত আরেক যুবক পেছন দিক থেকে শামীমকে চেপে ধরে রাখে।অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে উথান মোড়ল তার হাতে থাকা পাথর বা লোহার মতো কোনো বস্তু দিয়ে শামীমের মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।ঘটনার সময় শামীমের সঙ্গে থাকা সহযোগী রানা মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত উথান মোড়ল ও রানা মোল্লা আত্মীয় (মামাতো-ফুফাতো ভাই) হওয়ায় তিনি নিরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তবে দুঃখজনক হলেও সত্য, ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত উথান মোড়ল ও তার সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় খুলনা জেলার সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park