1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শরীয়তপুরে চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

 

 শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক (৩৫) বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈমান আলী মোল্লা জীবিকার জন্য ব্যাটারিচালিত ভ্যান চালান। শুক্রবার ভোরে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে ভ্যান চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হন।পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে চোর সন্দেহে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় দুপুর ১২টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য আরিফ মোল্লা জানান, ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী একজনকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে বেঁধে রেখে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park