1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনা মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।। খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামের ভিতরে আজ আনুমানিক ভোর ৫ টায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।জানা যায়, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকলেও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন উর্ধতন কর্মকর্তা ও খুলনা রিপোটার্স ক্লাবের সভাপতিকে পরে ক্লাবের সভাপতি দ্রুত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানান।ঘটনার খবর পেয়ে খুলনা ডিসি নর্থ সুদর্শন কুমার রায়, এসি শফিকুল ইসলাম, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: মোরাদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন এবং জেলা খাদ্য পরিদর্শক মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তারা বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”এদিকে, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদের ওপর সরাসরি আঘাত।জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।” স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে” তারা খাদ্য গুদামের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park