1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ন্যাটা রনি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার,আক্তার হোসেন বাবলু।।খুলনার খালিশপুরে সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ও একাধিক মামলার আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।র‌্যাব জানায়, সারা দেশে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় সংঘটিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।গত ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ন্যাটা রনিকে গ্রেফতার করা হয়।র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় সোনামিয়া হত্যা মামলাসহ ২টি হত্যা চেষ্টা, ১টি দস্যুতা এবং ২টি চুরির মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park